বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর নগ্ন ভিডিও পর্ন সাইটে ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাগের বশে নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর নগ্ন ভিডিও পর্ন সাইটে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী মিলন গাঙ্গুলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে স্ত্রীর অভিযোগে জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিলন গাঙ্গুলী জামতলা ধোপাপট্টি এলাকার বৃন্দাবন গাঙ্গুলীর ছেলে। তার স্ত্রী একই থানার হরিহর পাড়া আমতলা এলাকার বাসিন্দা।

অভিযোগে জানা যায়, গত তিন বছর পূর্বে মিলন গাঙ্গুলীর সাথে অভিযোগকারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের প্ররোচনায় তার স্বামী তাকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এ অবস্থা এক বছর পূর্বে শ্বাশুরি ননদ ও স্বামী তাকে বাসা থেকে বের করে দেয়। যৌতুকের টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য হুমকি দেয়। দাবিকৃত যৌতুকের টাকা নিয়ে না আসলে বিভিন্ন সময় গোপনে ধারণকৃত স্বামী-স্ত্রীর মেলামেশার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে। এরপর তার স্ত্রী আর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে যায়নি।

বাদী অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিলন গাঙ্গুলী তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পূর্বে ধারণ করা ৭টি ভিডিও একটি পর্ন সাইটে ছড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে মিলন গাঙ্গুলী জানান, ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়েছি। এটা আমার ভুল হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কদের বলেন, অভিযুক্ত মিলন গাঙ্গুলীকে গ্রেফতার করা হয়েছে। তার লেপটপ জব্দ করা হয়েছে। সে লেপটপ থেকে তাদের স্বামী-স্ত্রী’র ৭টি আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে। চেষ্টা চলছে পর্ন সাইটে আপলোড করা ভিডিওগুলো মুছে ফেলার। এ বিষয়ে মিলন গাঙ্গুলীর বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেছে।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান