,

প্রথম দিনেই বিএনপির ১৩২৬ মনোনয়ন ফরম বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রথম দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে বিএনপি। প্রথম দিনে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় ফরম বিক্রি। পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে ফরম বিক্রি শুরু হয়। এই ফরম বিক্রি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ফরম বিক্রি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যেক বিভাগের প্রার্থীদের সুবিধার জন্য আলাদা আলাদা বুথের ব্যবস্থা করে বিএনপি। এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল রবিবারের মধ্যে পরিশোধ করতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে পাঁচ হাজার টাকা। আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে ২৫ হাজার টাকা। সোমবার ও আগামীকাল মঙ্গলবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হবে। পরে মঙ্গলবার ও বুধবার মনোনয়ন ফরমগুলো দাখিল করতে হবে।

গতকাল রবিবার পৃথক সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর