,

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নেতারা

news-image

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি বিএনপি নেতারা। ছবি-সংগৃহীতবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন দলের শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা।সোমবার বিকালে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দোয়া করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, অনেক দিন পর ম্যাডামের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছি। ম্যাডাম অত্যন্ত অসুস্থ, তাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে তাকে জোর করে হুইল চেয়ারে করে কারাগারে আনা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে আবার হাসপাতালে ভর্তি করার জোরালো দাবি জানাচ্ছি।তিনি বলেন, খালেদা জিয়ার শরীরে ব্যথা আরও বেড়েছে। কয়েকদিন যাবত তাকে থেরাপি দেওয়া হয়নি। তবে সোমবার তাকে থেরাপি দিতে চিকিৎসকরা ফের কারাগারে ঢুকেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সঙ্গে তার অসুস্থতা ও চিকিৎসা প্রসঙ্গে আলাপ হয়েছে। অন্যকিছু নিয়ে আলোচনা হয়নি। তবে খালেদা জিয়া নবগঠিত ঐক্যফ্রন্টের জন্য দোয়া করেছেন।এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর