,

নির্বাচন বর্জন করছেন রিজভী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।সকাল ১০টা ৪৮ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিও ঠাকুরগাঁও-১ আসনে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তবে প্রতিবার মনোনয়ন ফরম কিনলেও এবার নাকি কিনবেন না দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সূত্র জানায়, শেখ হাসিনার অধিনে তিনি নির্বাচন করবেন না।

এর আগে সোমবার সকাল পৌনে ১১টা থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন তলায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ তলায় যুবদল দক্ষিণ অফিসে বরিশাল বিভাগ, ছাত্রদলের অফিসে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, পঞ্চম তলায় শ্রমিক দলের অফিসে রাজশাহী ও রংপুর বিভাগ, স্বেচ্ছাসবেক দলের অফিসে খুলনা ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী তৎকালীন বিরোধী দল ২০ দলীয় জোট রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনের অংশ হিসেবে একাদশ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। একই সময় জাতীয় প্রেসক্লাবে বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টও আন্দোলনের অংশ হিসেবে একাদশ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর