,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন বিএনপি নেতারা

news-image

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাচ্ছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ সোমবার দুপুর ২টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে যাবেন।

প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়া আরও রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ বিষয়ে তিনি আমাদের সময়কে বলেন, ‘সোমবার দুপুর ২টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে রাখা হয়েছে সেখানে আমরা সাক্ষাৎ করতে যাব।’

জানা গেছে, সাক্ষাতকালে খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অবহিত করা হবে।
গত ৮ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাদের জানিয়েছেন, ওইদিন পুরনো কারাগারে অস্থায়ী আদালতে নাইকো মামলার শুনানি চলাকালে আদালতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি। বেগম জিয়া তাকে নির্বাচনে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত জানিয়েছেন। সে বিষয়ে ২০ দল এবং ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলতে বলেছেন। এরপরই গতকাল শনিবার ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা পৃথক বৈঠক করেন এবং আজ তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তাকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর