,

পরিবেশ সুষ্ঠু না হলে নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে নির্বাচনের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‌‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নেই, এমন অবস্থা থাকলে ভোটে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি।’

আজ সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি অনুষ্ঠানে দলের মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আন্দোলনের অংশ। এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাশাসকের পতন ঘটানো হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‌‘এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের মুক্তির দাবিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। ’

এর আগে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া-৬ ও ৭ আসনের তিনটি মনোনয়ন ফরম তোলা হয়।

পরে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের জন্য মনোনয়ন ফরম তোলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর