,

‘বিয়ে নয়, রোমান্স করছি’

news-image

বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন বিয়ে নয়, এখনো প্রেম করেই বেড়াচ্ছেন। প্রেমের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন আনন্দ। কিছুদিন আগে ডিএনএ জানিয়েছিল, সুস্মিতা সেন বিয়ে করছেন। ২০১৯ সালের শীতে তিনি বিয়ে করবেন। আগেই জানা গেছে, মাস কয়েক আগে এক ফ্যাশন শোতে র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে তাঁর পরিচয়। এরপর তা দ্রুত একটি সম্পর্কের দিকে ছুটছে। তাঁরা প্রেম করছেন, একই ছাদের নিচে থাকছেন, প্রকাশ্যে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

বাসায় দুই মেয়ে রেনি ও আলিশা আর প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেন

২০০০ সালে রেনি আর ২০১০ সালে আলিশাকে দত্তক হিসেবে গ্রহণ করেন সুস্মিতা সেন। বলিউডের এই তারকার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ডিএনএ জানিয়েছে, রোহমান শলকে পছন্দ করেছে রেনি ও আলিশা। তাদের সঙ্গে এই মডেলের এরই মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। তারা খুব ভালো বন্ধু। মেয়েরা যে তাঁর পছন্দকে মর্যাদা দিচ্ছে, তা দেখে খুশি হয়েছেন সুস্মিতা সেন। সপ্তাহখানেক আগে রোহমান শলের সঙ্গে রেনির সংগীতচর্চার একটি ভিডিও পোস্ট করেন তিনি।

বন্ধুদের সঙ্গে সুস্মিতা সেন ও রোহমান শল আগ্রায় তাজমহল দেখতে যান

ডিএনএ আরও জানিয়েছে, এরই মধ্যে সুস্মিতা সেনকে বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন রোহমান শল। সুস্মিতা সেন তা গ্রহণ করেছেন। তাঁরা বিয়ের আলোচনাও সেরে ফেলেছেন। এরপর তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গেছে বলিউড তারকা শিল্পা শেঠি আর চলচ্চিত্র নির্মাতা প্রদীপ গুহর বাসায় দেওয়ালি পার্টিতে।

দেওয়ালি উপলক্ষে ছুটির মেজাজে ছিলেন সুস্মিতা সেন। তখন তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবিতে নিজের বাসায় দুই মেয়ে রেনি ও আলিশা আর প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনকে সময় কাটাতে দেখা গেছে। দুই মেয়ের সামনেই রোহমান শলের গায়ে ঠেস দিয়ে বসেন সুস্মিতা সেন। সামনে মায়ের গায়ে ঠেস দিয়ে বসে রেনি আর ওপাশে আলিশা। আরেকটি ছবিতে এই আড্ডার মাঝেই আলিশাকে আদর করতে দেখা গেছে সুস্মিতা সেনকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুগ্গা দুগ্গা’।

‘লাকমে ফ্যাশন উইক ২০১৮’ আয়োজনে সুস্মিতা সেন

গত ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে সুস্মিতা সেন একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে দেখা গেছে, বন্ধুদের সঙ্গে সুস্মিতা সেন ও রোহমান শল আগ্রায় তাজমহল দেখতে যান। ছবির সঙ্গে হ্যাশট্যাগে তিনি ‘ফ্রেন্ডস, টিম, দ্য লাভ অব লাইফ’ শব্দগুলো ব্যবহার করেন।

পুরো পরিবারের ঘনিষ্ঠ এই ছবি দেখে অনেকেই মনে করেছেন, ২৭ বছর বয়সের রোহমান শলের সঙ্গে ৪২ বছরের সুস্মিতা সেনের প্রেম বেশ জমে গেছে। এখন বিয়ে নিয়ে যা শোনা যাচ্ছে, সবই সত্যি। কিন্তু এবার সুস্মিতা সেন জানালেন অন্য কথা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বিয়ে নয়, রোমান্স করছি।’ আরও লিখেছেন, ‘সবাই ভাবছে আমি বিয়ে করছি। আপনারা জেনে রাখুন, আমি এখন শরীরচর্চা নিয়ে ব্যস্ত। যা শুনছেন, তা গুজব। পুরোটাই মিথ্যা।’ তবে রোহমান শলের সঙ্গে তিনি যে প্রেম করছেন, তা নাকচ করে দেননি।

সুস্মিতা সেন

মাত্র ২৫ বছর বয়সে বিয়ে না করে কন্যাসন্তান রেনিকে দত্তক নিয়ে সবাইকে চমকে দেন সুস্মিতা সেন। পরে আলিশাকে দত্তক নেন। তাঁর প্রেমিকের সংখ্যা কম নয়। তিনি যাঁদের সঙ্গে প্রেম করেছেন, তাঁদের মধ্যে আছেন ঋতিক ভাসিন, বিক্রম ভাট, রণদীপ হুদা, ওয়াসিম আকরাম, মুদাসসর আজিজ, ইমতিয়াজ খত্রী, মানব মেনন, সঞ্জয় নারঙ্গ, সাবির ভাটিয়া। সর্বশেষ বান্টি সচদেবের সঙ্গে সুস্মিতার প্রেমের অভিজ্ঞতা ছিল একবারেই খারাপ। বান্টি একদিকে সুস্মিতা সেন অন্যদিকে দিয়া মির্জা আর নেহা ধুপিয়ার সঙ্গে প্রেম করতেন। এ কারণেই বান্টির সঙ্গে সুস্মিতার সম্পর্ক ভেঙে যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর