,

বিএনপির মনোনয়ন কার্যক্রম শুরু

news-image

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য সোমবার সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা। কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দিয়ে মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র নেন।দ্বিতীয় নেতা হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া-৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর