,

গামছা বা ধানের শীষে লড়বে কাদের সিদ্দিকীর দল

news-image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল হিসেবে সম্মিলিত কোনো প্রতীক বা নিজস্ব প্রতীকে নির্বাচন করবে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর বিক্রম) দল কৃষক শ্রমিক জনতা লীগ। রোববার নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে এ কথা জানায় দলটি।দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে অংশগ্রহণ করবে। দলীয় প্রতীক গামছা অথবা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এর আগে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজ ৫ নভেম্বর এ মুহূর্ত থেকে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থেকে কামাল হোসেন আমাদের আইনি সহায়তা দেবেন আর আমরা বাকিরা দেশের জন্য যুদ্ধ করব। জাতির মুক্তির জন্য একসঙ্গে কাজ করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর