,

‘বিএনপি করিনি, আওয়ামী লীগ আমার প্রথম দল’

news-image

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন। দলটির হয়ে এবার তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে চান। ডিপজল আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন। আর মনোনয়ন পেলে তিনি নিশ্চিত জয়ী হবেন বলেও  জানান।ডিপজল বলেন, ‘ঢাকার ৯ নম্বর ওয়ার্ডে টানা ১৪ বছর নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। এখনো আমাকে স্থানীয় জনগণ পদে দেখতে চায়। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। পাশে দাঁড়াতে চাই সাধারণ মানুষের।’

আপনাকে সবাই বিএনপির মানুষ হিসেবে চেনে, ‘এখন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাচ্ছেন কেন? এই প্রশ্নের জবাবে ডিপজল বলেন, আমি কোনো কালেই বিএনপি ছিলাম না। আমাকে বিএনপি বানিয়ে রেখেছিল। আমি যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমার প্রথম দল আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের পক্ষেই নির্বাচনে অংশ নিতে চাই।’

বিএনপির প্রার্থী হিসেবে কাউন্সিলর ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘আমি তো কোনো দলের হয়ে কাউন্সিলর ইলেকশন করিনি। কেউ বলতে পারবে না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি বিধায় আমি সকলের কাছে জনপ্রিয়। আমাকে যদি প্রধানমন্ত্রী মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাশ করবো ইনশাল্লাহ।’উল্লেখ, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।সূত্র: কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর