,

যা বললেন মাশরাফির মা

news-image

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ খবরে তার পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের ঢেউ।স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফির মা হামিদা মুর্তজা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, মাশরাফি এমপি-মন্ত্রী হবে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি এবং আমার পরিবার ও নড়াইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় তিনি নড়াইলবাসীসহ দেশবাসীর কাছে মাশরাফির জন্য দোয়া কামনা করেন।এদিকে মনোনয়নপত্র সংগ্রহের পরপরই নড়াইল শহরের মুচিরপোল, চৌরাস্তা, টার্মিনাল, রেন্টএকারসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন মাশরাফির ভক্তরা। এর আগে, দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেট তারকা।

অন্যদিকে নড়াইল পৌর, উপজেলা এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ মাশরাফির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভিনন্দন জানিয়েছেন। তাদের বিশ্বাস মাশরাফি নির্বাচন করলে তিনি এমপি এবং মন্ত্রী হবেন। ফলে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর