,

বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, তফসিল পেছানোর দাবি

news-image

নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ জন্য ভোটের তারিখ এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ফ্রন্টনেতারা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনকে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন এক মাস পিছিয়ে দিতে হবে। নতুন তফসিল ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল বলেন, আমরা সাত দফা দাবি থেকে সরে আসিনি। সাত দফা দাবি আদায়ে আমাদের সংগ্রাম চলমান।

আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় আমরা একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, নির্বাচনে সব দলের জন্য সমতল ভূমি সৃষ্টি করার জন্য নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার দাবি করছি। এখানে উল্লেখ্য যে, দেশের ইতিহাসে নির্বাচন পেছানোর ঘটনা আরও আছে। ২০০৮ সালের নির্বাচনের তারিখও পিছিয়ে দেয়া হয়েছিল।

মির্জা ফখরুল বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জনগণের। এ দাবি পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, এনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এর আগে শনিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সভায় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতারা জানান, বৈঠকের সিদ্ধান্ত রোববার সংবাদ সম্মেলনে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর