,

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি

news-image

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিতে যান মাশরাফি।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বাংলাদেশ দলের এই অধিনায়ক। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি। নড়াইল-২ আসনের প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।শনিবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে আর জমা পড়েছে জমা পড়েছে ৪৬০।সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর