,

মুমিনুল-মুশফিকে দলীয় শতক (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। এরই লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন উইকেট হারিয়ে শুরুতে বিপাকে পড়লেও দলকে দারুণভাবে টানছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের ৭৪ রানের জুটির সুবাদে দলীয় শতক পেয়েছে বাংলাদেশ।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩৯.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুমিনুল হক (৫৭) ও মুশফিকুর রহিম (৪৪)।

সপ্তম ওভারে কাইল জারভিসের বলে উইকেটরক্ষক চাকাভাকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন ইমরুল কায়েস। নিজের পরের ওভারে জারভিস মাভুতার ক্যাচে লিটন দাশকেও তুলে নেন।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ‘ডাক’ মেরে সূচনাটা ভালো করতে পারলেন না মোহাম্মদ মিঠুন। ডোনাল্ড ট্রিপানোর বলে ব্র্যান্ডন টেইলরকে ক্যাচ দেন তিনি।

মিরপুর শের ই বাংলায় এই ম্যাচটি শুরু হয় সকাল ৯:৩০ মিনিটে।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হলো ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ফাস্ট বোলার খালেদ আহমেদ। এছাড়া দলে ফিরেছে মোস্তাফিজুর রহমান।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ডোনাল্ড ট্রিপানো, কাইল জারভিস, তেন্দাই চাতারা।

https://youtu.be/Wh0h9Ts7IHs

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর