,

মনোনয়ন কেনার আগে প্রধানমন্ত্রীকে সালাম করে এলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনতে যাওয়ার দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে সালাম করে এসেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রোববার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে সালাম করে আসেন বলে গণভবন সূত্রে জানা যায়।

গণভবন থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র কিনবেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক।

মাশরাফি নির্বাচনে লড়ছেন বলে শনিবারই (১০ নভেম্বর) জানা যায়। তার পাশাপাশি টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের নির্বাচনে লড়াইয়ের আগ্রহের কথাও জানা যায়।

এ বিষয়ে সেদিন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে বলেন, তারকা খেলোয়াড় মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির অফিসে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন।

তবে রাতে সাকিব আল হাসান জানিয়ে দেন, তিনি নির্বাচনে নামছেন না। আর রোববার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন, আগামী বছর বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।’ এছাড়া, মাশরাফি মনোনয়নপত্র কিনবেন বলেও জানান ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর