,

তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করছে আ.লীগ

news-image

অনলাইন ডেস্ক : মনোনয়নপত্র পেতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। শনিবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে তোলা।

তৃতীয় দিনের মতো আজ দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতিদিনের মতো আজও শনিবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

ফরম কিনতে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা দলবল নিয়ে ধানমন্ডিতে হাজির হন। তারা একে একে মিছিল নিয়ে কার্যালয়ে ঢুকছেন। মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আছেন তাদের সমর্থকেরা।

এর আগের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার ৩২০০ ফরম বিক্রি করেছে দলটি।

আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরদিন ৯ নভেম্বর থেকেই মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর