,

সিদ্ধান্ত বদলালেন শাকিব খানও, করবেন না নির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত বদলেছেন চিত্রনায়ক শাকিব খান। ভক্ত‌দের মতামত‌কে প্রাধান্য দি‌য়েই নির্বাচ‌নে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন শাকিব খান। গতকাল শ‌নিবার সন্ধ্যায় তি‌নি নি‌জেই জানিয়েছিলেন, রোববার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনবেন এবং এদিনই জমা দে‌বেন। গাজীপুরের একটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছি‌লেন তিনি। ত‌বে পাশাপা‌শি শাকিব এটাও জা‌নি‌য়ে‌ছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনার গ্রীন সিগন্যাল পে‌লে ত‌বেই নির্বাচ‌নে অংশ নে‌বেন তি‌নি।

‌বি‌ভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকা‌শের পর সোশ্যাল মি‌ডিয়ায় শা‌কিব খান ভক্ত‌দের ম‌ধ্যে মিশ্র প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হয়। বিষয়‌টি তার নজ‌রে এলে ঘ‌নিষ্ঠজন‌দের নি‌য়ে শাকিব আবারও আলোচনায় ব‌সেন এবং ভক্ত‌দের মতামত‌কে প্রাধান্য দি‌য়ে নির্বাচ‌নে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ প্রস‌ঙ্গে শা‌কিব খান ব‌লেন, ‌‘আমি শুরুর দি‌কে ইচ্ছুক ছিলাম কিছুটা। অন্যদি‌কে দলীয় হাইকমান্ড থে‌কেও চাইছেন আমি যেনো নির্বাচ‌নে অংশ নি‌য়ে সি‌নেমার পাশাপাশি দে‌শেরও সেবা ক‌রি। বিষয়‌টি নি‌য়ে ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রে ত‌বেই নির্বাচ‌নে অংশ নেওয়ার সিদ্ধান্ত নি‌য়ে‌ছিলাম। কিন্তু এ সংক্রান্ত খবর গণমাধ্যমে আসার পর আমার ভক্তরা কষ্ট পে‌য়েছে দেখলাম। তারা চাইছেন আমি যেন সি‌নেমার স‌ঙ্গেই থা‌কি। আমার কা‌ছে দর্শক-ভক্তরা আগে। তা‌দের ভা‌লোবাসায় আমি শা‌কিব খান। সুতরাং তা‌দের‌কে অগ্রাহ্য ক‌রে কিছু করা আমার জন্য মঙ্গলজনক হ‌বে না ব‌লেই ম‌নে হ‌য়ে‌ছে।’

শাকিব খান আরও বলেন, ‘স‌ত্যি কথা বল‌তে কী, ভক্ত‌দের ম‌নোক্ষুণ্ণ হওয়ার বিষয়‌টি অনুধাবণ ক‌রে আমারও ম‌নে হ‌য়ে‌ছে, সি‌নেমা ছে‌ড়ে এখনই আমার অন্য কিছু নি‌য়ে ব্যস্ত হওয়া ঠিক হ‌চ্ছে না। সি‌নেমায় থে‌কেও দে‌শের সেবা করা সম্ভব। তাই ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রেই নির্বাচ‌নে অংশ না নেওয়ার ব্যাপা‌রে সিদ্ধান্ত নিলাম।’

ভ‌বিষ্যতে আবারও সিদ্ধান্ত বদল হ‌বে কি না এ ব্যাপা‌রে জান‌তে চাই‌লে এই চিত্রনায়ক ব‌লেন, ‘আপাতত সম্ভাবনা নেই। ত‌বে ভ‌বিষ্যৎ কেবল আল্লাহ জা‌নেন।’

এর আগে দিনভর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানা গেলেও সবশেষে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। শনিবার রাতে তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর