,

দিনের বেলায় নাইটি পরলেই জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে অনেক অদ্ভুত আদেশ ও নিষেধাজ্ঞার কথা শোনা যায়। কোথাও জিনস প্যান্ট পরা নিষেধ, কোথাও মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। তবে এবার শুনতে হচ্ছে নারীদের নাইটি পরায় নিষেধাজ্ঞা আরোপের কথা।

নিষেধাজ্ঞা অনুসারে, নাইটি পরার সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। সূর্যাস্তের আগে কোনও নারী নাইটি পরলে তাকে জরিমানা গুণতে হবে দুই হাজার রুপি। আর কেউ যদি নিষেধাজ্ঞা অমান্যকারীকে ধরিয়ে দেয়, তবে তাকে পুরস্কার হিসেবে দেয়া হবে এক হাজার রুপি।

এতক্ষণে নিশ্চয় অনেকেই বুঝে ফেলেছেন এমন অদ্ভুত নিয়ম করা হয়েছে কোন দেশে? দেশটি হলো ভারত। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী পশ্চিম গোদাবরী জেলার থোকালাপল্লী গ্রামের নারীদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘কলকাতা ২৪x৭’।

গত বৃহস্পতিবার গ্রামটিতে রীতিমতো মেনে ড্রাম বাজিয়ে এই বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরও অদ্ভুত ব্যাপার হলো এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়নি কোনও নারী। নিষেধাজ্ঞা জারির পরের দিন স্থানীয় পুলিশ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তারা কেউ এতে আপত্তি জানায়নি।

আসল ব্যাপার হলো এই নিষেধাজ্ঞা চেয়েছিলেন থোকালাপল্লীর নারীরা। তাদের দাবি, গ্রামের পুরুষরা দিনের বেলায় নারীদের নাইটি পরায় অস্বস্তি বোধ করেন। তারা নারীদের নাইটি পরে ঘুরে বেড়ানো পছন্দ করে না। তাই এই নিষেধাজ্ঞা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর