,

ট্রাম্পকে কখনও ক্ষমা করব না : মিশেল ওবামা

news-image

অনলাইন ডেস্ক : নিজের স্মৃতি কথাতে, প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা তার স্বামী বারাক ওবামার বিরুদ্ধে ‘জন্মসংক্রান্ত’ ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছেন।

নিজের স্মৃতিকথা ‘বিকামিং’-এর উদ্ধৃত অংশগুলোতে মিশেল ওবামা বলেছেন, যে ট্রাম্প দাবি করেছিলেন তার স্বামী বারাক ওবামা ‘জেনোফোবিক’, ওবামা নাকি আসলে আমেরিকায় জন্মগ্রহণ করেননি। এই শব্দটি ব্যবহার করার জন্য ট্রাম্পকে কখনো ‘ক্ষমা করবেন না’ তিনি।

প্রাক্তন ফার্স্ট লেডি লিখেছিলেন, পুরো ব্যাপারটিই ছিল উদ্ভট এবং নিচু অর্থবাহী, যার মধ্যে অন্তর্নিহিত ছিল জাতিবিদ্বেষ এবং জেনোফোবিয়া।

‘কিন্তু এটি বিপজ্জনক ছিল, ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ এবং হিংসা জাগিয়ে তোলা হয়েছিল। কী হত যদি মানসিক ভারসাম্যহীন কেউ বন্দুক নিয়ে ওয়াশিংটনে চলে যেত? যদি কোনও ব্যক্তি আমাদের মেয়েদের টার্গেট করত? ডোনাল্ড ট্রাম্প জোর গলায় আমাদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন এবং এই জন্য আমি তাকে ক্ষমা করব না।’

আগামী ১৩ নভেম্বরে প্রকাশ পাবে তার লেখা এই বইটি। শিকাগোতে তার জীবনের প্রথম দিকের সময় থেকে শুরু করে একজন ফার্স্ট লেডি হয়ে ওঠার সফর রয়েছে এই বইতে। এবং ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনে জয়ের পর তার মানসিক ভাবে ভেঙে পড়া এবং অবিশ্বাসের অনুভূতির খসড়াও রয়েছে এই লেখায়।

গত বছর হোয়াইট হাউস ছাড়ার পর থেকেই মিশেল ওবামা বেশিরভাগ সময়েই বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সমালোচনা করে এসেছেন। বইটিতে অন্যান্য সমালোচনার মধ্যে বড় অংশজুড়ে রয়েছে নারীদের নিয়ে ট্রাম্পের অশ্লীল বক্তব্য।

কুখ্যাত ‘অ্যাক্সেস হলিউড’ টেপ এবং ২০১৬ সালের প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের সঙ্গে বিতর্কের সময় ট্রাম্পের কুরুচিকর মন্তব্য নিয়েও কড়া সমালোচনা করেছেন মিশেল ওবামা।

মিশেল ওবামা ১০-শহরের একটি বই সফর শুরু করতে চলেছেন, যা ১৩ নভেম্বর শিকাগোতে তার নিজের শহর থেকেই শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর