,

নির্বাচন করছেন না সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আগামীকাল রোববার তাঁর দলীয় মনোনয়নপত্র কেনার কথা ছিল।

এর আগে সাকিব নিজেই এই প্রতিবেদককে তাঁর নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, তিনি মাগুরা-১ আসনের জন্য তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।

সাকিব আল হাসান শনিবার রাতে এই প্রতিবেদককে বলেন, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন—এ ব্যাপারে জানতে চাইলে সাকিব আল হাসান কোনো মন্তব্য করেননি।

নড়াইল থেকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, তিনিও আগামীকাল সকালে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

মাশরাফির পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা না হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাকিব-মাশরাফি দুজনই রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

এর আগে চলতি বছরের ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচন করার বিষয়ে আভাস দিয়েছিলেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আগামী বিশ্বকাপের আগে সাকিব ও মাশরাফি রাজনীতিতে সক্রিয় হবেন না।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর