,

একটি হীরা ৪০০ কোটি টাকা!

news-image

অনলাইন ডেস্ক : হীরাটি ৪০০ কোটি টাকায় বিক্রি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশাল আকারের চারকোনা গোলাপি রঙের হীরা। যেন আলোর বিচ্ছুরণ ঘটছে সব সময়। এমন একটি হীরা এখন আলোচনার শীর্ষে।

১৯ ক্যারেট ওজনের কাছাকাছি এই হীরা যেমন দুষ্প্রাপ্য তেমনই অভিজাত। এই হীরকখণ্ডই এবার নিলামে উঠতে চলেছে জেনেভায়। আগামী ১৩ নভেম্বর জেনেভায় ঐতিহাসিক জিনিসপত্রের নিলামঘর ক্রিস্টিসে এই নিলাম অনুষ্ঠিত হবে।

রত্নবিশেষজ্ঞ মনে করছেন, বাংলাদেশি মুদ্রায় এর দাম উঠতে পারে প্রায় ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি টাকা। আভিজাত্যের কারণে এই হীরার নামকরণ করা হয়েছে ‘দ্য পিঙ্ক লেগাসি’। এর আগে এত দামি ও ঐতিহ্যময় রত্ন নিলামে ওঠেনি বলেই তাদের দাবি।

সাধারণত বেশির ভাগ গোলাপি হীরাই এক ক্যারেটের কম ওজনের হয়। সেখানে এই হীরার ওজন ও ঔজ্জ্বল্য এতটাই যে একে ‘বিরল’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। চৌকো এই হীরার রঙের ঘনত্বও অন্য সব হীরকখণ্ডকে পেছনে ফেলে দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর