,

আ’লীগের মনোনয়ন কিনছেন চিত্রনায়ক শাকিব খান!

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনবেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের ঘনিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার শাকিব খান আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কিনবেন। গাজীপুরের একটি আসন থেকে তিনি নির্বাচন করতে চান বলে ওই সূত্রটি জানিয়েছে।

মনোনয়ন ফরম কেনার জন্য শাকিব খান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছেন জানা গেছে।

এদিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার দুপুরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন।

মনোনয়ন ফরম কেনার পরে মনোয়ার হোসেন ডিপজল সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে আমি ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। মিরপুরের এই আসনে মনোয়ার হোসেন প্রতিটি মানুষের মাঝে জনপ্রিয় নেতা বলে জানিয়েছে স্থানীয়রা।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর