,

বিকল্পধারায় যাচ্ছেন বিএনপির ১৫০ সাবেক এমপি!

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন চমক সৃষ্টি করতে যাচ্ছে ডা. বদরুদ্দৌজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। জানা গেছে, যদি শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ না নেয় তাহলেবি এনপির অর্ধ-শতাধিক নেতা নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিকল্পধারার পাইপলাইনে রয়েছেন। গ্রিন সিগন্যাল পেলেই তারা নির্বাচনের মাঠে সক্রিয় হবেন।

সূত্র জানায়, বিকল্পধারার অন্যতম মুখপাত্র মাহী বি. চৌধুরীর নেতৃত্বে একটি টিম বিএনপির অভিমানী এসব নেতাদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছেন। আর এ টিমের অন্যতম সমন্বয়য়ের দায়িত্ব পালন করছেন সদ্য বিকল্পধারায় যোগদানকারী ঝাঁনু কূটনীতিক এক সময়ের বিএনপি নেতা শমসের মুবিন চৌধুরী।বিকল্পধারার একজন নেতা বলেন, বিএনপির মনোনয়ন বঞ্চিত একটি অংশের বিকল্পধারা থেকে নির্বাচন করার প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়েছিল। এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে, তাহলে বিকল্পধারা অনেক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী পাবে।

বিকল্পধারার এক প্রেসিডিয়াম সদস্য জানান, ভোটের মাঠে চমক থাকবে এবার বিকল্পধারার। ওই নেতার মতে, বিএনপিতে দীর্ঘদিন যাবত যারা অবহেলিত কিংবা দল থেকে সাময়িক বহিস্কৃত কিন্তু এলাকায় তাদের গ্রহণযোগ্যতা রয়েছে সেসব নেতাদের তালিকা এখন বিকল্পধারার নির্বাচনী সেলে। তালিকা ধরে ধরে বিএনপির সেসব নেতাদের সঙ্গে কথা বলছেন কখনো বি. চৌধুরী,কখনো মাহি বি চৌধুরী কিংবা শমসের মুবিন চৌধুরী। সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর