,

সব রেকর্ড ভেঙে দিলো ‘থাগস অব হিন্দুস্তান’!

news-image

বিনোদন ডেস্ক : শিরোনামটি মোটেও অবাক করার মতো নয়। কেননা যেই সিনেমায় অমিতাভ বচ্চন ও আমির খানের মতো দুই মহারথি অভিনয় করেছেন, সেটা সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে, এটাই তো স্বাভাবিক।

বলছি সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এর কথা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিশ্বব্যাপী ৭ হাজার সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমা। আর মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ৫২ কোটি রুপি! যা কিনা ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ে সর্বোচ্চ।

বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, ‘থাগস অব হিন্দুস্তান’ হিন্দি সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবং নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। শুধু হিন্দি ভার্সনেই প্রথম দিনে সিনেমাটি ৫০.৭৫ কোটি রুপি আয় করেছে। পাশাপাশি তামিল ও তেলেগু ভার্সনে ১.৫ কোটি রুপি আয় করেছে। ফলে প্রথম দিনেই ‘থাগস অব হিন্দুস্তান’-এর ঘরে ৫২ কোটি রুপি এসে গেছে।

এর আগে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন ছিলো ৩৪.৭৫ কোটি রুপি। চলতি বছর মুক্তি পাওয়া সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ গড়েছিলো সেই রেকর্ড।

বক্স অফিসে ঝড় তুললেও সমালোচকদের সন্তুষ্ট করতে পারেনি ‘থাগস অব হিন্দুস্তান’। প্রথম দিনেই ভারতের অধিকাংশ গণমাধ্যমে সিনেমাটির রিভিউ প্রকাশ হয়। আর প্রত্যেকটি রিভিউতেই সিনেমাটিকে ‘বাজে সিনেমা’ হিসেবে আখ্যা দেয়া হয়।

‘থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ১৮৩৯ সালে প্রকাশিত ‘কনফেশন অব থাগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এই সিনেমা। এতে অমিতাভ বচ্চন ও আমির খান ছাড়া আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর