,

শাকিব পুত্র আব্রামের প্রথম সেলফি

news-image

বিনোদন প্রতিবেদক : আব্রাম খান জয়। বয়স দুই বছর। জন্মসূত্রেই সে তারকা। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম। তারকা দম্পতির সন্তান হওয়ার সুবাদে তাকে সবাই চেনে।

সোশ্যাল মিডিয়ায় আব্রাম বেশ জনপ্রিয়। তার নামে একটি ফেসবুক পেজ রয়েছে। এরইমধ্যে সেই পেজে অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে আড়াই লাখ। অথচ শোবিজে বছরের পর বছর কাজ করেও অনেক তারকা এতো অনুসারী জোগাতে পারেননি!

সোশ্যাল মিডিয়ায় আব্রামের ছবি আপলোড করা হলেই সেটা অল্প সময়েই ছড়িয়ে যায়। ভক্ত-অনুরাগীরা লাইক-কমেন্ট আর শেয়ারে মাতিয়ে তোলে আব্রামের ছবিকে।

এদিকে প্রথমবারের মতো সেলফি তুলেছেন আব্রাম খান জয়। শুক্রবার তার মা অপু বিশ্বাস নিজের ফেসবুকে আব্রামের কয়েকটি সেলফি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, আব্রাম খান জয় তার প্রথম সেলফি তুলছে…

আব্রামের প্রথম সেলফি পছন্দ করেছে অনুসারীরা। মাত্র ২ ঘন্টায় ছবিগুলোতে ৫ হাজারের বেশি লাইক পড়েছে। তিন শতাধিক মন্তব্য আর অর্ধ শতাধিক শেয়ার হয়েছে পোস্টটি।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের জন্য তারা বিয়ের কথা গোপন রাখেন। গত বছর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু। সঙ্গে পরিচয় করিয়ে দেন আব্রামের সঙ্গে। চলতি বছর শাকিব ও অপু বিশ্বাসের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাই আব্রাম খান জয় তার মায়ের সঙ্গেই থাকেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর