,

বিয়ের আগেই একসঙ্গে থাকছেন অর্জুন-মালাইকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এই সময়কার আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। তাদের প্রেম নিয়ে প্রতিনিয়ত খবরের পাতা ভরে উঠছে। নানান ঘটনায় শিরোনামে রয়েছেন তারা। এবার জানা গেলো, বিয়ের আগেই নাকি একসঙ্গে থাকছেন অর্জুন কাপুর ও মালাইকা।

গত বুধবার নির্মাতা ও প্রযোজক করণ জহরের বাড়ির দীপাবলিতে একসঙ্গে হাজির হন অর্জুন ও মালাইকা। দীপাবলির পার্টি শেষ করেই সোজা অর্জুন কাপুরের বাড়িতে চলে যান মালাইকা। সেখানে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় উঠে আসে মালাইকার যাওয়ার দৃশ্য।

যদিও অর্জুন কাপুরের বাড়ির দিকে যাওয়ার সময় পাপারাত্জির দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী। কিন্তু তিনি যতই ক্যামেরার সঙ্গে লুকোচুরি করুন না কেন, তার ছবি উঠে আসে সংবাদমাধ্যমের পাতায়। গাড়ির কাঁচের বাইরে থেকেই একের পর এক ফ্ল্যাশ পড়তে শুরু করে অভিনেত্রীকে দেখে।

বলিউডের বিভিন্ন সূত্রের মতে, দীপাবলির অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর হাতে বেশ কিছুটা সময় রয়েছে অর্জুন-মালাইকার। আর ওই সময়ই একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাতে চান বলেই চুপিসারে অর্জুনের বাড়িতে হাজির হন মালাইকা অরোরা।

সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে ডিনার ডেটেও যেতে দেখা যায় মালাইকাকে। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনার ঝড় বইছে। যদিও তারা এখনো নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই বলেননি। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন-মালাইকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর