,

১২ বছরেই এত কিছু!

news-image

অনলাইন ডেস্ক : যুগটা সোশ্যাল মিডিয়ার। রাতারাতি তারকা হয়ে উঠছেন অনেকেই। কেবল নিজের ফলোয়ার বাড়িয়ে তারই দৌলতে রীতিমতো মোটা টাকা কামিয়ে নিচ্ছেন অনেকেই। ছবিতে যে সুন্দরীকে দেখছেন, তিনিও সেই দলে পড়েন। থাইল্যান্ডের এই কিশোরীর ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। দাঁড়ান, দাঁড়ান। একটা ভুল হচ্ছে। আসলে কিশোরী নন, তিনি আসলে কিশোর।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১২ বছরের ওই ছোট্ট ছেলেটির নাম নেস। ছোটবেলা থেকেই তার শখ মেয়েদের মতো সাজা। ফ্যাং-এনজিএ প্রদেশের বাসিন্দা নেসের এমন উদ্ভট খেয়াল স্বাভাবিকভাবেই পছন্দ ছিল না বাড়ির লোকদের।

তবে তারা নেসকে একেবারে নিরুৎসাহ করেননি। মাঝেমধ্যে উৎসাহও দিতেন। কেননা তাদের চোখ এড়ায়নি তাদের পুঁচকে ছেলের মেক আপ করার অবিশ্বাস্য প্রতিভা ।
ক্রমে নেস ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে থাকেন চোখ ধাঁধানো ছবি পোস্ট করে। নকল চোখের পাতা, চমকপ্রদ পরচুলা ইত্যাদির দৌলতে এমন রূপসী হয়ে উঠছে সে, যে চোখ ফেরানো মুশকিল। আপাতত নেসের ফলোয়ার সংখ্যা ২ লাখ ৮০ হাজার। ইনস্টাগ্রামের দৌলতে রীতিমতো ধনী নেস।

নেস ঠিক কতটা উপার্জনক্ষম হয়ে উঠেছে, তা বুঝতে কেবল একটা তথ্যই যথেষ্ট। সে বাবা-মা’র জন্য কিনে দিয়েছে আস্ত একটা বাড়ি! স্কুলে তার পিছনে লাগে বন্ধুরা। কিন্তু নেস তাতে ‘ডোন্ট কেয়ার’। সূত্র: লেটেস্টএলআই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর