,

মিয়ানমারে হচ্ছে চীনা বন্দর, উদ্বেগে ভারত

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের কিয়কপিউ শহরে বঙ্গোপসাগরের উপকূলে একটি গভীর সমুদ্রবন্দর বানানোর ঘোষণা দিয়েছে চীন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত।

ভারতের আশপাশে আগে থেকেই বেশ কয়েকটি সমুদ্রবন্দর তৈরি করেছে বা লিজ নিয়েছে চীন। আরো কয়েকটির জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে আরো একটি বন্দরের এ চীনা পরিকল্পনা নিয়ে উদ্বেগে পড়েছে দিল্লি।

জানা গেছে, দক্ষিণ এশিয়ায় চীনের তৈরি তৃতীয় সমুদ্রবন্দর হবে এটি। পাকিস্তানের গোয়াদরে আরব সাগরের ওপর এরই মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ করছে চীন। যার সম্মুখভাগেই আছে মুম্বাই উপকূল। অন্যদিকে, ভারত সাগরের ওপর শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চীন।

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় বেইজিং ও মিয়ানমারের নিপিধোর মধ্যে বৃহস্পতিবার এ বন্দর তৈরির চুক্তি সই হয়েছে। প্রকল্পটিতে অর্থায়নসহ আরো কয়েকটি বিষয় নিয়ে বহু বছরের আলোচনার পর এ চুক্তি হল।

এসব বন্দর নির্মাণ করে ভারত মহাসাগরে দেশটিকে ঘিরে ফেলতে চাইছে চীন। তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ বন্দর তৈরির প্রকল্পকে বেল্ট অ্যান্ড রোড বাস্তবায়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করেছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর