,

বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণের ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি।

দুই দফা সংলাপ এবং বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের অংশগ্রহণের ব্যাপারে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের হতাশা কেন জানি না। তবে হতাশার মধ্যেও আশার আলো আছে। তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তাদের ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।’

তফসিল ঘোষণা ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের উত্তরে আ.লীগ সম্পাদক বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজন। ইসি তফসিল ঘোষণা দিয়ে নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইসির হাতে।’

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভূমিকার ব্যাপারে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণ দিয়েছেন তাতে আমার মনে হয় নির্বাচন নিয়ে কারো হতাশা থাকার কথা নয়। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।’

পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের প্রতি জ্ঞাপণ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম ছিলো না। শেখ হাসিনার নেতৃত্বে অনেক আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এ গণতন্ত্র এসেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূর হোসেন জীবন দিয়ে গেছেন। তার এই ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও এক ধাপ এগিয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর