,

‘ফেরারী দুই ডানাতে’ দিপালী-রণবীর

news-image

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা দিপালী ও কলকাতার অভিনেতা রণবীর অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে রোমান্স করছেন। গেলো বুধবার ‘ফেরারী দুই ডানাতে’ নামে গানে ঠোঁট মিলিয়েছেন তারা। ‘আঘাত’ ওয়েব সিরিজের গানের রোমান্স করতে দেখা যাবে দিপালী-রণবীরকে।

‘ফেরারী দুই ডানাতে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী রাজ বর্মণ। গীতিকবি সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত করেছেন কিশোর।

নির্মাতা জায়েদ রেজওয়ান পরিচালিত এ ওয়েব সিরিজে দিপালীর বিপরীতে অভিনয় করছেন রণবীর। ওয়েব সিরিজে গান থাকছে তিনটি। এর টেকনিশিয়ান অস্ট্রেলিয়া থেকে নেয়া হয়েছে।

‘আঘাত’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন বিপাশা কবির, ইরফান সাজ্জাদসহ অস্ট্রেলিয়ার সোয়াত টিম। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন অস্ট্রেলিয়ার দানিয়েল।

‘ব্ল্যাক মেইল’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন দিপালী আক্তার তানিয়া। এরপর ‘বাজে ছেলে দ্য লোফার’, ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্রে দেখা গেছে তাকে। দিপালীর শুরুটা হয়েছিল নাটকের মাধ্যমে। ‘রমিজের আয়না’, ‘বৈশাখ থেকে শ্রাবণ’, ‘কাননে কুসুম কলি’, ‘পাটি গণিত’, ‘ইট কাঁচের খাঁচা’, ‘হৈ হৈ রৈ রৈ’, ‘ঘোড়ার ডিম’, ‘সাত কাহন’ নামের ধারাবাহিক নাটকসহ ৪০টির বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর