,

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে কেন্দ্রীয় সরকারকে জমি দিলেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে ৩০০ একর জমি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া নির্মাণের জন্য ৩০০ একর জমি দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এতদিন জমি দেয়ার ব্যাপারে আপত্তি করছিল পশ্চিমবঙ্গ সরকার। তাই বেড়া নির্মাণের কাজে দেরি হচ্ছিল।

আরও বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরে জমি চেয়ে একটি চিঠি দেন পশ্চিমবঙ্গ সরকারকে। তার চিঠি পাওয়ার পর জমি দিতে দেরি করেননি মমতা। এমনিতেই রাজনাথের সঙ্গে তার সম্পর্ক ভালো। অনেকেই মনে করেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনাথ সিংয়ের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।

প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকার পরিধি ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর ২ হাজার ২১৬ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে। তাই অনুপ্রবেশ থেকে শুরু করে চোরাচালান রুখতে এই এলাকায় বেড়া নির্মাণের পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মতো উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মেঘালয় ও বিহারের মুখ্যমন্ত্রীকেও জমি চেয়ে চিঠি লেখেন বলেও উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যমটির প্রতিবেদনে।

এদিকে শুক্রবার চীন থেকে শুরু করে নেপাল ও পাকিস্তান সীমান্তের পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। তারা জানান, বেশকিছু রাজ্য সরকার পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না দেয়ায় কয়েকটি কাজ আটকে আছে। এসব রাজ্যের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন কেন্দ্রীয় মন্ত্রী।

এছাড়া এই বৈঠকে গুজরাটে ১৮টি কোস্টাল বর্ডার আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর