,

রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল: ইসি সচিব

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম অনলাইনেই দাখিল করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। রোববার থেকে নির্বাচন কমিশন এই পদ্ধতিটি চালু করবে। এর ফলে প্রার্থীরা অনলাইনেই মনোনয়ন ফরম ডাউনলোড করে পূরণের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দাখিল করতে পারবেন। আবার কেউ চাইলে অনলাইনেই দাখিল করতে পারবেন, কার্যালয়ে যাওয়া লাগবে না।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ সব কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘আমরা যেহেতু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের একটি আইন রেখেছি, সেহেতু ইতোমধ্যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা এটা চালু করতে কাজ করে যাচ্ছে। কোনো প্রার্থী চাইলে এখনই হয়তো মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। তবে রোববার থেকে অনলাইনে মনোনয়পত্র দাখিলের যাবতীয় ব্যবস্থা আমরা করে ফেলব।’

এ পদ্ধতি সম্পর্কে ইসি সচিব বলেন, ‘কোনও প্রার্থী চাইলে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং সেটা সাবমিটও করতে পারবেন। যদি কেউ ভাবেন তিনি অনলাইনে সাবমিট করবেন, তবে তাঁর আর কষ্ট করে নির্বাচন কার্যালয়ে গিয়ে করতে হবে না। বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের ইসির ওয়েবসাইটে আলাদা একটা লিংক দেয়া হবে মনোনয়নপত্র দাখিলের জন্য। সেখানে নির্দেশনা দেয়া থাকবে। ওই নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন।’

গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের জন্য ২৩ ডিসেম্বর তারিখ ঘোষণা করেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, সোমবার। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর, বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর, বৃহস্পতিবার।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩১ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময়ের ক্ষণ-গণনা শুরু হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর