,

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুর ১০ নম্বরে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ঝুট ব্যবসায়ীর নাম মহিউদ্দিন খান মোহন (৪২)। এই ঘটনায় হাসান আলী নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেয়া হয়েছে।

পল্লবী থানার ডিউটি অফিসার মোহাম্মদ শহিদ জানান, শুক্রবার রাত ৮টার সময় মিরপুর ১০ নম্বরে এক ঝুট ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। কি কারণে এই হত্যা কাণ্ড ঘটেছে বা কারা হত্যা করেছে এ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে পারলে আপনাদের অবগত করা হবে।

একটি সুত্রে জানা যায়, নিহত মোহন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুরের ১০ নম্বর সেকশনের ঝুটপট্টি এলাকায় থাকতেন। নিহতের স্ত্রীর নাম শিখা। চার সন্তানের জনক ছিলেন মোহন।

এদিকে গুলিবিদ্ধ হাসান জানান, তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বেকারি থেকে মাল নিয়ে বিভিন্ন দোকানে বিতরণের কাজ করে থাকেন। ঘটনার সময় প্যারিস রোড এলাকায় হেঁটে যাওয়ার হঠাৎ কোথা থেকে একটি গুলি এসে তার হাতে লাগে।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর