,

ফের বড় পর্দায় বাপ্পী-অধরার ‘নায়ক’

news-image

বিনোদন ডেস্ক : বাপ্পি চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ ছবিটি আজ শুক্রবার থেকে সারাদেশের ১২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। হলগুলো হল চিত্রামহল (ঢাকা), গুলশান (নারায়ণগঞ্জ), বনানী (ফতুল্লা), চিত্রালী (খুলনা), মানসী (কিশোরগঞ্জ), কানন সিনেমা (ফেনী), মডার্ন (দিনাজপুর), তিতাস (পটুয়াখালী), মোহন (হবিগঞ্জ), মোহনা (কোনাবাড়ী), ঝংকার (বকশিগঞ্জ), বিজিবি (হালিশহর)।

আগামী সপ্তাহে আরও নতুন কয়েকটি বড় প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে ‘নায়ক’র প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

‘নায়ক’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় নায়িকা অধরা খানের। দ্বিতীয়বারের মতো প্রেক্ষাগৃহে নিজের ছবি প্রদর্শন নিয়ে বেশ আনন্দিত তিনি। বাপ্পি চৌধুরী বলেন, আবারও নতুনভাবে নতুন নতুন হলে ছবিটি দেখানো হচ্ছে। দর্শকদের বলবো আপনার পাশের হলে ‘নায়ক’ ছবিটি দেখুন।

গত ১৯ অক্টোবর সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় বাপ্পী-অধরা অভিনীত ‘নায়ক’ ছবিটি। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, রেবেকা, সুব্রত, শিমুল খান, আরজুমান্দ আরা বকুল, আমান রেজা, পাপিয়াসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর