,

আর সিনেমা নয়, আল্লাহর পথে হাঁটতে চান পপি

news-image

বিনোদন ডেস্ক: ২০১৫ সালে থেকে চলচ্চিত্রে এসেছিলেন ঢালিউডের নায়িকা পুষ্পিতা পপি। কাজ করেছেন ‘ধূসর কুয়াশা’, ‘পাঙ্কু জামাই’সহ পাঁচটি চলচ্চিত্র। তবে সিনেমা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই নায়িকা। বাকি জীবনটা তিনি আল্লাহর পথে হাঁটতে চান।এট অনলাইন গণমাধ্যমকে তিনি বলেন, আর চলচ্চিত্রে কাজ করবো না। বাকি জীবন আল্লাহর পথে হাঁটতে চাই। বেশ কিছু কাজের বিষয়ে কথা হচ্ছিল, সেই কাজগুলোও ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে চাই না।

তিনি বলেন, আমার পরিবারের সবাই নামাজ-কালাম পড়ে। আমি ছোটবেলা থেকেই এসবের ভেতর বড় হয়েছি। যখন সিনেমার শুটিং করেছি, তখনো নামাজ পড়েছি। ইদানীং আমার আল্লাহর ওপর ভয়টা বেড়েছে। নিয়মিত নামাজ-রোজা করছি। এখন আর অভিনয় করতে ইচ্ছে করছে না।

‘বিধ্বস্ত’, ‘ঠোকর’, শিরোনামে দুটি ছবি এখনো বাকি রয়েছে পপির। এ বিষয়ে তিনি বলেন, ‘বিধ্বস্ত’ ছবিতে আমার কাজ শেষ হয়েছে। আর ‘ঠোকর’ ছবিতে আমি যে কাজ করেছি, পরিচালক তার ছবিটি শেষ করতে পারবেন। আমি তাঁদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছি। তার পরও যদি কোনো সমস্যা হয়, আমি বিষয়টি বিবেচনা করব।চলচ্চিত্র দিয়ে শুরু হলেও পুষ্পিতা পপি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অভিনয় করেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, মারুফসহ চলচ্চিত্র নায়কদের বিপরীতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর