,

ঘনিষ্ঠ অবস্থায় প্রেমিকের সঙ্গে স্ত্রী, অত:পর

news-image

ঘরে ঢুকেই জাকির দেখেন হাসান আলীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তার স্ত্রী আর্জিনা বিবি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর প্রেমিককে হত্যা করেন জাকির।

হাসানকে খুনের পর দেহ টুকরো টুকরো করে খালের পানিতে ফেলে দেওয়া হয়। পরকীয়ার জেরে এমন খুনের ঘটনায় বৃহস্পতিবার দিনভর সরগরম ছিলো ভারতের পশ্চিম বঙ্গ প্রদেশের মধ্যমগ্রাম শহরের দক্ষিণ জোজরা গ্রাম।

বৃহস্পতিবার সকালে স্থানীয় খালের পাশে হাসান আলির দেহ দেখতে পান এলাকাবাসী। স্থানীয় আর্জিনা বিবির সঙ্গে তার বেশ দীর্ঘ দিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা এলাকার সকলেই জানতেন। দেহ দেখে তারা আর্জিনা বিবির বাড়িতে চড়াও হন। আর্জিনার কথাতেই জানা যায়, তার স্বামী জাকির খুন করেছে হাসানকে। তিনি আরও জানান, তার সামনেই হাসানের দেহের বিভিন্ন অংশ আলাদা করে খালের পানিতে ফেলে দেয় জাকির।

পুলিশ গিয়ে খাল থেকে হাসানের বিচ্ছিন্ন হওয়া মুণ্ড ও দেহ উদ্ধার করে। কিন্তু হাত ও পা খুঁজে পাওয়া যায়নি তখন। পরে অভিযুক্ত জাকির ও আর্জিনাকে জেরা করে একটি কসাইখানার পিছনে পশুর দেহাংশ ফেলার জায়গায় মেলে কাটা হাত-পা।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই আর্জিনার সঙ্গে হাসানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি পাড়া প্রতিবেশীরাও জানতেন। এ নিয়ে এলাকায় সালিশিও হয়েছে। কিন্তু তারপরেও দু’জনের ঘনিষ্ঠতা বন্ধ হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বুধবার জাকির স্ত্রী আর্জিনাকে জানিয়ে গিয়েছিলেন, তার বাড়ি ফিরতে দেরি হবে। সেই সুযোগে হাসানকে ঘরে ডেকে নেয় আর্জিনা। জাকির ফিরে এসে ঘরে ঘনিষ্ঠ অবস্থায় দু’জনকে দেখতে পান। হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধরে ফেলেন জাকির। অভিযোগ, মাংস কাটার চপার দিয়ে হাসানের গলা কেটে খুন করেন তিনি।

আর্জিনা পুলিশকে জানিয়েছেন, ওই চপার দিয়েই হাসানের দেহ টুকরো টুকরো করে কেটে আলাদা করেন জাকির। তারপর দু’জনে মিলে দু’টি বস্তায় দেহের অংশগুলি ভরে একটি বস্তা খালের জলে এবং অন্যটি মাংসের দোকানের পিছনে ফেলে দিয়ে আসেন। খুনের ঘটনাও তার সামনেই ঘটেছে বলে জানিয়েছেন আর্জিনা।

পুলিশ অভিযুক্ত আর্জিনা বিবি ও জাকিরকে গ্রেপ্তার করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর