,

যে ২ আসনে মনোনয়ন কিনেছেন প্রধানমন্ত্রী

news-image

মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির প্রার্থী হয়ে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান, তারা সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সকাল ১০টা থেকে মনোনয়ন কিনতে পারছেন।শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধু কন্যার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় গোপালগঞ্জ ও কোটালিপাড়ার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। একটি গোপালগঞ্জ-৩ আসনের এবং অন্যটি রংপুর-৬ পীরগঞ্জ। এর মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি এবং পীরগঞ্জ তার শ্বশুরবাড়ি।এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সংসদের চীপ হুইপ আ স ম ফিরোজও সঙ্গে ছিলেন। এরপর নোয়াখালি-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, গতবা‌রের চে‌য়ে পাঁচ হাজার টাকা বা‌ড়ি‌য়ে এবা‌র প্রতি‌ ফ‌রমের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৩০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার জন্য নির্বাচনী কার্যালয়ের সব প্রস্ততি সম্পন্ন। এ জন্য অফিস নতুন করে সাজানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর