,

দুই হাতে আগলে মালাইকাকে বাঁচালেন অর্জুন

news-image

অনলাইন ডেস্ক : প্রকাশ্যে প্রেম করছেন অর্জুন কাপুর আর মালাইকা আরোরা। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি ১২ বছরের বড় মালাইকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অর্জুন। বহুদিন ধরেই বলিউডে অর্জুন-মালাইকা প্রেমের গুঞ্জন চলছিল। নিন্দুকের মতে, অর্জুনের জন্যই নাকি আরবাজ খানের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন মালাইকা। এবার শুধু চার হাত এক হওয়ার পালা।

এতদিন বেশ চলছিল গোপনে-গোপনে। কিন্তু এখন আর কোনও রাখঢাক নেই। প্রকাশ্যেই হাত ধরাধরি করে ঘুরছেন মালাইকা-অর্জুন। দীপাবলি পার্টিতেও একসঙ্গে হাজির এই যুগল। বিমানবন্দরেও ক্যামেরাবন্দী হয়েছেন মালাইকা-অর্জুন। এবার তো একেবারে রক্ষণাত্মক রূপে আসরে নামলেন অর্জুন কাপুর। পাপারাৎজিদের হাত থেকে হবু স্ত্রীকে বাঁচাতে প্রায় জড়িয়ে ধরলেন তিনি।

গত মঙ্গলবার সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও জিনসে মালাইকা ছিলেন একেবারে ক্যাজুয়াল লুকে। অর্জুন পরেছিলেন সাদা-কালো গ্রাফিক হুডি। মুম্বাইয়ের বান্দ্রায় এক অভিজাত রেস্তোরাঁর সামনে তাকে দেখতে পেয়েই ছেঁকে ধরলেন ক্যামেরাম্যানরা। ঠিক তখনই প্রেমিকাকে বাঁচাতে গিয়ে দু’হাত দিয়ে তাকে আগলে রাখতে দেখা গেল অর্জুনকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর