,

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

news-image

অনলাইন ডেস্ক : নাটোরে বাস শ্রমিককে মারধরের জেরে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আকস্মিক এই ধর্মঘটে দিনভর দুর্ভোগের পর বৃহস্পতিবার রাত ৯টা থেকে বাস চলাচল শুরু হয়।

রাজশাহী ও নাটোর জেলার পরিবহন নেতারা এতথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, নাটোরে শ্রমিকদের সঙ্গে যে সমস্যা ছিল তা সমাধান হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। এরপর রাত থেকে বাস চলাচল শুরু হয়। ফলে উত্তরের বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আবারও স্বাভাবিক হয়ে এসেছে।

এদিকে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর বলেন, এক চালককে মারপিটের ঘটনায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ওই ঘটনার সুষ্ঠু বিচার করার আশ্বাসে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নাটোর থেকে সারাদেশের যানবাহন চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজশাহী থেকে ঢাকা রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এরপর রাজশাহী থেকে কোনও বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকা রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর