,

হজ পালন করতে পারছেন না ফিলিস্তিনিরা

news-image

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি নাগরিকদের সৌদি আরবে প্রবেশের সুযোগ বন্ধ হয়ে গেছে। ফলে এমনকি হজ পালনের জন্যও সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না ফিলিস্তিনিরা।

এর আগে ১৯৭৮ সাল থেকে ফিলিস্তিনের মুসলমানরা জর্ডান, লেবাননের অস্থায়ী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারতেন। সম্প্রতি সৌদি আরব তার দেশের পাসপোর্টের নীতিতে পরিবর্তন এনেছে। গত ১২ সেপ্টেম্বর থেকে এ নীতি কার্যকর করা হচ্ছে। ফলে ফিলিস্তিনিদের আর হজ পালনের সুযোগ নেই।

যেসব ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিক তাদেরও সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের জন্যও হজ পালনের সুযোগ নেই। সৌদি আরবসহ ১৬ আরব দেশে ইসরাইলি নাগরিকদের প্রবেশ করতে দেয়া হয় না বিধায় এ নিয়ম।

ফিলিস্তিনিরা সৌদি আরবের এ নীতি পরিবর্তনের জন্য বিভিন্ন স্থানে আবেদন জানিয়েছেন। তবে তাতে এখনো কোনো সাড়া মেলেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর