,

৭৫ কিশোরকে বলাৎকার, এইডস আক্রান্ত থাই সেনা গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ৭৫ জন কিশোরকে বলাৎকার করেছে এইডস আক্রান্ত এক থাই সেনা। জানা গেছে, এসব ‘ধর্ষিত’ কিশোরদের বেশিরভাগের বয়স, ১৩-১৮’র মধ্যে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব থাইল্যান্ডের খোন কেন প্রদেশে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, খোন কেন প্রদেশে বসবাসকারী ৪৩ বছর বয়সী অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা একটি সমকামী ‘ডেটিং অ্যাপ’-এ নিজের ভুয়ো প্রফাইলের মাধ্যমে এই কিশোরদের আমন্ত্রণ জানাত। দেখা করার পর ওই কিশোরদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াত। এর পর ‘ডেটিং অ্যাপ’-এ পাঠানো ছবির ভিত্তিতে ওই কিশোরদের ভয় দেখিয়ে জোর করে যৌনসঙ্গমে বাধ্য করত সে।

এ ব্যাপারে থাইল্যান্ডের টেকনোলজি ক্রাইম টাস্ক ফোর্সের আধিকারিক (ডেপুটি) সুরাচাতে হাকপার্ন জানান, অভিযোগের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বলাৎকারের অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত।

হাকপার্ন আরো জানান, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের প্রতারণা, বলাৎকার, যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে অপ্রাপ্তবয়ষ্কদের ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সর্বাধিক ২০ বছরের জেল হতে পারে ওই সেনার।সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর