,

সাকিবের জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার কী?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সুরে সুরে বলে থাকেন, ‘বাংলার জান বাংলার প্রাণ, সাকিব আল হাসান।’ অসাধারণ ক্রিকেটীয় গুণে তিনি শুধু দেশেই নয় বিশ্বজুড়ে সমাদৃত। ২০০৬ আগস্টে অভিষেকের পর থেকে ক্রিকেটে এক যুগ পূর্ণ করেছেন সাকিব। রয়েছে নানা অর্জন, নানা কীর্তি। পৌঁছেছেন সর্বোচ্চ শিখরেও। আছে অনেক না পাওয়ার গল্পও।

কিন্তু সাকিব আল হাসানের জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহারটা কী? নিজেই জানিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেই জানান জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার নিয়ে।

ফেসবুকে সাকিব লিখেন, ‘ধন্যবাদ মহান আল্লাহ, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়ে আর্শীবাদ করার জন্য। এই দিনে একজন পরী আমার জীবনে আসে, যে আমার সকল চাওয়া পূর্ণ করে দিয়েছে। শুভজন্মদিন কন্যা, আমরা তোমাকে ভালোবাসি সকল কিছুর ঊর্ধ্বেই।’

এতক্ষণে বুঝে যাওয়ার কথা, সাকিবের জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার তার কন্যা আলায়না। আলায়নার তৃতীয় জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি শ্রেষ্ঠ উপহারের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব কন্যা আলায়না পৃথিবীর আলো দেখেন। আলয়ানাকে নিয়ে প্রায়ই ভিডিও-ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। জন্মদিন উপলক্ষেও ব্যতিক্রম ছিলেন না সাকিব। ৬ বছর আগে ১২-১২-১২ তারিখে বিয়ে করেন উম্মে আহমেদ শিশিরকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর