,

সিউলে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরও ১১ জন।

আজ শুক্রবার ভোরে ভবনের তিন তলায় আগুন লাগে। তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি দমকল বাহিনী।

দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের অধিকাংশ দিনমজুর এবং হকার ছিলেন। তাদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন তারা। ভবনটি অনেক পুরাতন হওয়ায় এটি বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল।

পাশের ভবনের এক বাসিন্দা বলেন, ‘আমি চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই।’
দক্ষিণ কোরিয়া প্রযুক্তিগতভাবে বেশ উন্নত একটি দেশ। বিশ্বে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে এর অবস্থান ১১তম। তবে এখানে এমন অনেকেই আছেন, যারা উন্নতির ধরাছোঁয়ার বাইরে কোনোমতে জীবন সংগ্রামে টিকে আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর