,

গোড়ালি ভেঙে মাঠ থেকে হাসপাতালে আর্সেনাল খেলোয়াড়

news-image

ইউরোপা লিগে কাল রাতে স্পোর্টিং লিসবনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে আর্সেনাল। জিততে না পারলেও টুর্নামেন্টের শেষ ৩২ দলের কাতারে নাম লিখিয়েছে গানাররা। কিন্তু আর্সেনালের খেলোয়াড় থেকে সমর্থকদের মন ভালো নেই। কাল রাতের ম্যাচে যে ভয়াবহ চোট পেয়েছেন গানার ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।

পর্তুগিজ ক্লাবটির মাঠে গোল করেছিলেন ওয়েলবেক। কাল উনাই এমেরির একাদশের হয়ে মাঠে নেমেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। ২৯ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেড করে গোলের চেষ্টা করেছিলেন ওয়েলবেক। শূন্যে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন স্পোর্টিংয়ের ব্রুনো গাসপার। হেডের পর ওয়েলবেকের পা দুটো মাটিতে ঠিকমতো পড়েনি। ডান গোড়ালির ওপর পুরো শরীরের ভর ছিল এবং গোড়ালিও ঠিকমতো পড়েনি।

ব্যথায় কাতরাচ্ছেন ওয়েলবেক। ছবি: টুইটার

মাঠেই ব্যথায় চিৎকার করেছেন ওয়েলবেক। ১০জন মেডিকেল স্টাফ তাঁকে অক্সিজেন নিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যায় এবং পরে তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ওয়েলবেকের চোট যে ভয়াবহ তা মাঠেই বুঝতে পেরেছিলেন তাঁর সতীর্থরা। আর্সেনালের ফরাসি মিডফিল্ডার মাতেও গুয়েনদেজি তো রীতিমতো চমকে গেছেন। তাঁর সামনেই চোট পেয়েছেন ওয়েলবেক। আর্সেনাল কোচ উনাই এমেরি পরে জানিয়েছেন, ‘ওয়েলবেক এখন হাসপাতালে। আমরা খবরের অপেক্ষায় আছি। চোটটা মারাত্মক বলেই মনে করছি আমরা। গোড়ালিতে হয়তো কিছু একটা ভেঙেছে।’

স্ট্রেচারে করে ওয়েলবেককে মাঠের বাইরে নেওয়া হয়। এরপর হাসপাতালে। ছবি: টুইটার

ওয়েলবেকের দ্রুত সুস্থতায় শুভকামনা জানিয়েছেন মেসুত ওজিল ও সান্তি ক্যাজোরলা। সাবেক জার্মান মিডফিল্ডার ও ওয়েলবেকের আর্সেনাল সতীর্থ ওজিলের টুইট, ‘ওহ না, দ্রুত সুস্থ হয়ে ওঠো ড্যানি।’ আর্সেনাল ছেড়ে ভিয়ারিয়ালে যোগ দেওয়া ক্যাজোরলাও দীর্ঘদিন চোটে ভুগে মাঠে ফিরেছেন। ওয়েলবেকের সুস্থতা কামরা করে ক্যাজোরলার টুইট, ‘বন্ধু দ্রুত সুস্থ হয়ে ওঠো। ফুটবলে এটাই সবচেয়ে বাজে ব্যাপার। কিন্তু আমি জানি তুমি মানসিকভাবে শক্তিশালি।’

দেখে নিন ওয়েলবেকের আঘাত পাওয়ার ভিডিও লিংক: 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর