,

২০ দলীয় জোটে যোগ দিলো আরও তিন সংগঠন

news-image

নতুন করে তিনটি সংগঠন যোগ দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে। যোগ দেওয়া পার্টিগুলো হচ্ছে পিপলস পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় দল ও মাইনরিটি জনতা পার্টি।বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান ও জোট নেতা অলি আহমদের হাতে ফুল দিয়ে জোটে যোগ দেয় তারা।

বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সদ্য যোগ দেওয়া সংগঠন তিনটির জনবল বা সাংগঠনিক কোনও কাঠামো নেই। যোগদানের সময় বিএনপি জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান জানান, তারা আগামী দিনে জোটের সঙ্গে কাজ করবে।

পরিচয়পর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনটি সংগঠনের নেতাদের পরিচয় করিয়ে দেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগঠন তিনটির নেতা রিটা রহমান ও এহসানুল হুদা এবং সুকৃতি কুমার মন্ডলকে ২০ দলীয় জোটের বৈঠকে পরিচয় করিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর