,

সময়ে কাজ না করতে পারলেই মূত্রপান, বেত্রাঘাত!

news-image

বেঁধে দেওয়ার মধ্যে শেষ করতে না পারলেই বেত্রাঘাত, জোর করে মূত্র পান ও পোকামাকড় খাওয়ানো হয়।একটি চীনা কোম্পানিতে শ্রমিক নির্যাতনের এই চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এলো দেশটির সরকারি সংবাদ মাধ্যম।নির্যাতনের এখানেই শেষ নয়। মাথা ন্যাড়া করে দেওয়ার পাশাপাশি কমোডে মুখ ঢুকিয়ে সেই পানি খেতে বাধ্য করা হত শ্রমিকদের। আর এই সমস্ত শাস্তিই দেওয়া হত সবার সামনে, প্রকাশ্যে। দক্ষিম পশ্চিম চীনের গুইঝোউ প্রদেশের একটি গৃহসজ্জা সামগ্রী বানানোর কারখানায় এই অত্যাচার চালানো হত বলে জানা গিয়েছে চীনের সোশ্যাল মিডিয়া থেকে। সেখানেই সরকারি মাধ্যমে

অত্যাচার সহ্য করতে না পেরে কয়েক জন কর্মী কাজ ছেড়ে দিয়েছিলেন। তাদের কাছ থেকেই প্রথম জানা যায় নির্যাতনের এই ভয়াবহ ঘটনা। অত্যাচারের পাশাপাশি পান থেকে চুন খসলেই করা হত জরিমানা। যদিও অধিকাংশ কর্মীই নির্যাতন সহ্য করে কাজ করে যেতেন বলে জানিয়েছেন কাছ ছেড়ে দেওয়া কর্মীরা। কারণ, এটাই নিয়তি বলে মেনে নিতেন তারা।এই ভয়াবহ ঘটনা সামনে আসার পরই অবশ্য ব্যবস্থা নেওয়া হয়েছে চীনা প্রশাসনের তরফে। কোম্পানির তিন জন ম্যানেজারকে পাঁচ থেকে দশ দিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

চীনের শ্রমিকদের দূরবস্থা নিয়ে বরাবরই সরব পশ্চিমী সংবাদ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি। বেশি সময় ধরে কাজ করানো, কম বেতন দেওয়া, ছোট্ট ঘুপচি ঘরে গাদাগাদি করে শ্রমিকদের রাখা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। গুইঝোউ প্রদেশের এই অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসায় নিশ্চিত ভাবেই আরও জোরাল হবে সেই সব প্রশ্ন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর