,

যে ছবিটি দুই বছরের শিশুকে সুপারস্টার বানিয়ে দিতে পারে

news-image

বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দু বছর বয়সী বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুক, টুইটারে দেখা যায় ভিডিওটি শেয়ার করছেন সবাই। খোঁজ নিয়ে জানা যায়, এটি বিনোদ কাপরি পরিচালিত আপকামিং বলিউড সিনেমা ‘পিহু’র ট্রেলার।গা ছমছম করা ২মিনিট ৬ সেকন্ডের ট্রেলারটি ঝড় তুলেছে। সেই ঝড়ের কারণ ভয়। যে কোনো মানুষের মনে ভয় ধরাতে যথেষ্ট এই ভিডিও। এই ছবিটি রয়েছে দর্শকের আগ্রহের শীর্ষে।

ইতিমধ্যেই বলিউডের বহু তারকারাও ছবিটি নিয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। সে তালিকায় আছেন অমিতাভ বচ্চন, মধুর ভান্ডারকর, আদিল হুসেন, স্বরা ভাস্কর শ্রেয়স তালপাড়ে, ভূমি পেডনেকের মতো তারকারা।আর সবার আগ্রহ দুই বছর বয়সী শিশু চরিত্রকে ঘিরে। সেই চরিত্রে অভিনয় করেছে মাইরা বিশ্বকর্মা। ধারনা করা হচ্ছে, এই ছবিটি দিয়ে খুদে সুপারস্টার বনে যাবে মাইরা।’পিহু’র ট্রেলারে দেখা গেছে দুই বছরের বাচ্চা মেয়েটি বাসায় একা। তার এক পাশে বিছানায় পড়ে আছে মায়ের মৃত দেহ। কী করবে সে? খিদের জ্বালায় গ্যাস জ্বালাচ্ছে। রুটি বানাচ্ছে। আবার আটকে পড়ে যাচ্ছে ফ্রিজের ভেতর। মা যে তাকে ছেড়ে চলে গিয়েছে, বুঝতেও পারছে না।

রান্নাঘরে গ্যাস বার্নার মাইক্রোওয়েভ আভেনের এতটা কাছে পৌঁছে যায় যে গ্যাসের আগুনে রুটি পুড়ে যায়। বিদ্যুতের তারে ঝিলিক দিয়ে ওঠে আগুন। দারুণ উত্তেজনার আভাস।রনি স্ক্রুওয়ালা, শিল্পা জিনদাল এবং সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ নভেম্বর। ছবিতে শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রেরণা শর্মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর