,

বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

news-image

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে তাদের জন্য পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন ট্রাস্টগুলোর মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তার এ ঘোষণা আসে।প্রধানমন্ত্রী বলেন, এই ইনক্রিমেন্টের জন্য বাড়তি ৫৩১ কোটি ৮২ লাখ ৩৯ হাজার টাকা লাগবে। আর বৈশাখী ভাতার জন্য লাগবে ১৭৭ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকা।

চলতি অর্থবছরের বাজেটে ওই অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরে বলেন, অর্থমন্ত্রণালয় পরে প্রজ্ঞাপন জারি করবে। সেখানেই তারা তারিখ নির্ধারণ করে দেবে।

গত ৮ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও ২০ শতাংশ বৈশাখী ভাতা বাবদ ৭০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রী বরাবর ডিও পাঠানো হয়েছিল। কিন্তু এ বিষয়ে অর্থ বিভাগের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এ প্রেক্ষিতে গত ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রনালয়ে দ্বিতীয় দফায় চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ৫৩১ কোটি ৮২ লাখ টাকা এবং ২০ শতাংশ বৈশাখী ভাতা দিতে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা, মোট ৭০৯ কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর