মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকালীন সরকারে নতুন মুখ আসছে না: মুহিত

news-image

নির্বাচনকালীন সরকারে নতুন মুখ আসছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, শুক্রবার এ সরকার গঠন করা হতে পারে।বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এবার নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় নতুন কোনো মুখ নাও আসতে পারে।কবে নির্বাচনকালীন সরকার গঠিত হবে জানতে চাইলে মুহিত বলেন, কালকে, কালকের পরে নির্বাচনকালীন সরকার।টেকনোক্র্যাট চারজনের পদত্যাগপত্র গ্রহণ হবে কি না- প্রশ্নে মুহিত বলেন, তারা এখনও আছেন। অ্যাকসেপ্ট করতে হবে তো। অ্যাকসেপ্ট সম্ভবত শুক্রবার হতে পারে কিংবা আজকে রাতেও হতে পারে। প্রধানমন্ত্রী যেদিন বলবেন…।

ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যারা আছেন তারাই কেউ চার্জে থাকবেন। যার মিনিস্ট্রে একটা আছে তার মিনিস্ট্রি দুইটা হয়ে যাবে।এসময় তাকে জিজ্ঞাসা করা হয় যে নতুন মুখ আসছে না, আপনি কি নিশ্চিত-জবাবে তিনি বলেন, মোটামুটি নিশ্চিত। কারণ সরকারটা তো কোয়ালিশন সরকার। এমন কোনো সদস্য নেই, যাকে দেয়ার দরকার আছে।‘সুতরাং আমার মনে হয় না কোনো এডিশন হবে।’

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, (পদত্যাগপত্র) অ্যাক্সসেপ্ট করতে হবে। অ্যাক্সসেপ্ট তো করবেন, যেহেতু উনি বলেছেন করতে। এখন হয়তো সময়ের ব্যাপার।তিনি বলেন, প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে তাদের মন্ত্রিত্ব থাকবে না। তাদের পদত্যাগ গ্রহণ করা হলো…।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক