,

মাহবুব তালুকদারের মুখে তালা!

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণের বৈঠক বসেছিল নির্বাচন কমিশনে। সেখানে অংশ নিয়েছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এর আগের বারের মত এবার কিন্তু তিনি বৈঠক বর্জন করেননি। তবে আজ কেন জানি তিনি কোনো কথায় বলতে চাইছেন না!বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ইসির ৩৯তম মুলতবি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মাহবুব তালুকদার তার কক্ষে প্রবেশ করেন। এ সময় সাংবাদিকরা দফায় দফায় চেষ্টা করলেও কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার এর আগে নির্বাচনী প্রস্তুতি নিয়ে দু’টি কমিশন বৈঠকে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। শুধু তাই নয়, অন্যদের বক্তব্য না শুনে সভা বর্জনও করেছিলেন। এমনকি বর্জনের পর সংবাদ সম্মেলনও করেছিলেন তিনি। কমিশনার তালুকদারের দলগুলোর দাবি বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়ে ওইসব বৈঠক বর্জন করেছিলেন বলে সে সময় জানা গিয়েছিল।প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ ও বিরোধীদলগুলোর জন্য মীমাংসিত নয় বলে জানালে সাংবাদিকদের প্রশ্ন ছিল তার অবস্থান নিয়ে। প্রশ্ন ছিল আলোচনা কেমন হলো নিজেদের মধ্যে। তবে তিনি তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে জানান- ‘আজ আর সাংবাদিকদের সঙ্গে কোনো কথাই বলবেন না।’

এর আগে তফসিল চূড়ান্ত তথা ভোটের তারিখ নির্ধারণে সিইসিসহ পাঁচ নির্বাচন কমিশনার সকাল ১০টার আগেই নির্বাচন ভবনে পৌঁছান। বেলা ১১টার দিকে সিইসির কক্ষে বৈঠকে বসে কমিশন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।সকালে মাহবুব তালুকদারকে ফুরফুরে মেজাজে দেখা যায়। বৈঠকে বসার আগে নির্বাচন কমিশনার ব্রি. জে. শাহাদাৎ হোসেন চৌধুরীর সঙ্গে হাস্যরস করেন তিনি। সে সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলামও ছিলেন।ইসি সূত্র জানায়, মাহবুব তালুকদার মনে করেন নির্বাচন তড়িঘড়ি করে সম্পন্ন করা হচ্ছে। তার মতে এখনো অনেক বিষয় মীমাংসিত নয়।

ঐক্যফ্রন্টসহ কয়েকটি দল তফসিল পেছানোর পক্ষে। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বেশ কিছু দল বৃহস্পতিবারই (৮ নভেম্বর) তফসিল দিয়ে ডিসেম্বরেই নির্বাচন করতে চায়।এদিকে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল প্রধানমন্ত্রীর।

১০ম জাতীয় সংসদের মেয়াদ শেষের দিকে থাকায় সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পরবর্তী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন।এরইমধ্যে সিইসির ভাষণ রেকর্ডও করা হয়েছে। সন্ধ্যা ৭টায় রেডিও ও টেলিভিশনে একযোগে সেই ভাষণ প্রচার করা হবে।সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর